ডায়মন্ড হারবার এফসি ছাড়লেন অধিনায়ক বিক্রমজিৎ সিং: একটি যুগের অবসান! স্পোর্টস আপডেট | বিনয় রাবা স্পেশাল রিপোর্ট সংবাদ ডেস্ক: বিনয় রাবা মার্চ ২৬, ২০২৬ ম য়দানের বড় খবর, অবশেষে ডায়মন্ড হারবার এফসি-র (DHFC) সাথে সম্পর্ক ছিন্ন করলেন অধিনায়ক বিক্রমজিৎ সিং । ২০২২ সালে ক্লাবের পথচলা শুরু হওয়ার সময় থেকেই তিনি এই দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। কেবল একজন খেলোয়াড় হিসেবেই নয়, বরং নেতার ভূমিকায় তিনি দলকে বহু সাফল্যের স্বাদ দিয়েছেন। বিক্রমজিতের ক্যারিয়ার গ্রাফ অত্যন্ত সমৃদ্ধ। মোহনবাগান, ATK, চেন্নাইয়িন এবং ওড়িশা এফসির মতো আইএসএল ও আই-লিগের হেভিওয়েট ক্লাবগুলোতে খেলার বিশাল অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। চার্চিল ব্রাদার্সের মতো দলেও তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। "ডায়মন্ড হারবারের জন্মলগ্ন থেকে আজ অবধি বিক্রমজিৎ ছিলেন দলের প্রধান শক্তি। তার বিদায়ে দলে বড় শূন্যতা তৈরি হবে।" — বিনয় রাবা। ...